Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে বড়দিন উদযাপন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২৫ , ৪:৫২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকালে জেলার বিভিন্ন চার্চে প্রার্থনার মাধ্যমে দিনটি শুরু হয়।
প্রার্থনায় দেশবাসীসহ সবার শান্তি প্রত্যাশা করা হয়। পাশাপাশি দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রার্থনা শেষে বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণে কেক কাটা হয়। পরে নাচ ও গানের মাধ্যমে আনন্দে মেতে ওঠেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। এ সময় বড়দিন ও আগামী নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় সবাইকে।
খ্রিষ্টধর্মাবলম্বীরা জানান, অন্যান্য বছরের মতো এবারও তারা বড়দিন উপলক্ষে আনন্দ-উৎসবে মেতে উঠেছেন।

Post Views: 186

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত