চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ)দুপুর ১টা ১৫ মিনিটে শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবনে এ সভার আয়োজন করে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আব্দুর ওয়াহেদ । সভায় চেম্বারের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নমূলক ও সোনা মসজিদ বন্দরের নিয়া আলোচনা করেন এই বিষয়ে বর্তমান অবস্থা, ব্যবসায়ীদের নানা সমস্যা ও সম্ভাবনা, আমদানি-রপ্তানি কার্যক্রম, বাজার ব্যবস্থাপনা, কর-ভ্যাটসহ অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি ও জেলার অর্থনৈতিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেম্বার ও বণিক সমিতির নেতৃবৃন্দ। সভা শেষে ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত