Print

Broadcasting News Corporation

সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপণ করেছে বিএনপি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২৫ , ৫:২৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষ রোপণ করেছে এবং ব্যানার ফেস্টুন সরিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকালে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য-আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বিএনপি।

Post Views: 350

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত