মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মরহুম মো: আব্দুল আলী‘র সুযোগ্য সন্তান হেলাল আহমদ এর পরিবারের পক্ষ থেকে শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সদর উপজেলার আগিহুন বাগান বাড়ীতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাবেক ইউপি মেম্বার আহাদ মিয়া এর সভাপতিত্বে ও সামাজিক ব্যক্তিত্ব তাজুল ইসলাম চৌধুরী এর সঞ্চালনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মরহুম মো: আব্দুল আলী‘র সুযোগ্য সন্তান ইতালি প্রবাসী হেলাল আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমদ, স্থানীয় মুরব্বি মগল মিয়া, মোস্তাক মিয়া, ফখরুল আহমদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ক্ষুদ্র আয়োজন আল্লাহ-পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য। আমার ও আমার পরিবারের জন্য আপনাদের নেক দোয়া ও ভালোবাসা কামনা করি।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত