খুলনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) দুপুরে কেএমপি সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি, এপিবিএন, বাংলাদেশ পুলিশ, ঢাকা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মহোদয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ভোটারদের ভোটকেন্দ্রে অবাধ যাতয়াত, ভোট প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও ভুয়া ভোটদান, ভোটারদের ভয়ভীতি দেখানো এ ধরণের কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে বলেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ পুলিশ দেশ ও জাতিকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এরই ধারাবাহিকতায় কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা মহোদয় অতিরিক্ত আইজিপি মহোদয়কে এই মর্মে আশ্বস্ত করেন যে একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। এছাড়াও ইতোমধ্যে নির্বাচনী প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী আইন, আচরণবিধি ও বাস্তব পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি হয়েছে, যা নির্বাচনী দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত