Print

Broadcasting News Corporation

মনোনয়ন ফর্ম নিয়ে স্পষ্টতা দিল নির্বাচন কমিশন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২৫ , ৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্মের কয়েকটি বিষয় স্পষ্ট করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে স্পষ্টীকরণ-সংক্রান্ত পত্র সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হয়েছে।
উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, হলফনামার ক্রম ৬ ও ৭-এ বর্ণিত সম্পূর্ণভাবে নির্ভরশীলদের আয়ের উৎস এবং সম্পত্তি ও দায়ের বিবরণী সন্নিবেশ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১২-এর (৩খ)(চ)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় তা সন্নিবেশের আবশ্যকতা রয়েছে। উল্লিখিত হলফনামার ক্রম ১০-এ আয়কর সংক্রান্ত তথ্য: (ক) সর্বশেষ আয়কর রিটার্ন জমার বিবরণ অংশে প্রদত্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪-এ উল্লিখিত যথাক্রমে স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক মর্মে বিবেচিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

 

 

Post Views: 239

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত