চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের ১৬ জন প্রার্থী, তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনই অধিকাংশ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে ৬ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) আসনে ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনে ৫ জন মনোনয়ন পত্র জমা দেন।
জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী শাহাজাহান মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কেরামত আলী, জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো: শামসুল হোদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে যারা মনোনয়ন জমা দিয়েছেন, তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী সাদেকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইব্রাহিম খলিল।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হারুনুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রার্থী ফজলুর ইসলাম খাঁন, গণঅধিকার পরিষদ জিওপির প্রার্থী শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলাম।
জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ২১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন, এরমধ্যে ১৬ জন নির্ধারিত সময়ের মধ্যে মনোয়নপত্র জমা দিয়েছেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত