ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের কৃতিসন্তান, শিল্পাচার্য জয়নুল আবেদিন–এর ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদ ও এশিয়ান মিউজিক মিউজিয়ামএর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জয়নুল জন্মোৎসব–২০২৫।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) এ উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্মরণ আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘মানবিক শিল্পের আলোকবর্তিকা: শিল্পাচার্য জয়নুল আবেদিন’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিমল পাল, চিত্রশিল্পী হাসান মাসুদ, মুকুল দত্ত, গৌতম কুমার দেবনাথ, প্রিয় দত্ত, কবি ও ছড়াকার আলী ইউসুফ, কবি সরকার আজিজ, চিন্তক ও নদী সুরক্ষা আন্দোলনকর্মী আবুল কালাম আল আজাদ, সমাজসেবক কাব্য সুমি সরকার, নাট্যশিল্পী এমদাদ এবং এশিয়ান মিউজিক মিউজিয়ামের পরিচালক রেজাউল করিম আসলাম।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন নবব্রতীর শিক্ষার্থীরা। আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় ১৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি চিত্রশিল্পী মোঃ রাজন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত