Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে মাদকসহ চোরাকারবারি আটক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২৫ , ৪:৩২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তির নাম মোঃ নুরুল হক (৪০)। তিনি উপজেলার উত্তর সুকিমপুর গ্রামের মৃত দেবাস আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক চোরাকারবারীরা রুট পরিবর্তন করে দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত বিজিবির হাতে আটক হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ভোররাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বিলভাতিয়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/৩-এস হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Post Views: 218

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত