Print

Broadcasting News Corporation

৩৭ বছর শিক্ষকতা শেষে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২৫ , ৫:০৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় চাঁপাইনবাবগঞ্জে রাজ নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তোফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) দুপুরে সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা রহমান। অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক শিরিন আকতার পারভিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক সোনা, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আবদুল ওহাব ও বিদায়ী প্রধান শিক্ষক তোফিকুল ইসলামসহ অন্যরা। পরে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Post Views: 321

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত