আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকাল ৬ টায় দেশবাসীকে শোকাহত করে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) দুপুর সাড়ে বারোটায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির জরুরী বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
দলীয়ভাবে আগামী ৭ দিন শোক পালনের পাশাপাশি দলের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার মর্যাদা নন্দিত বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত রাখাসহ এই রাষ্ট্রের বিকাশের প্রতিটি স্তরে তার অসামান্য অবদানের স্মরণ পূর্বক একটি শোক প্রস্তাব গ্রহন করেছে।
বেগম জিয়ার প্রতি দেশবাসীর গভীর ভালোবাসার প্রতি স্থায়ী কমিটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ধন্যবাদ জ্ঞাপন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বেগম খালেদা জিয়াকে ভিআইপি মর্যাদা প্রদান, চিকিৎসায় সার্বিক সহায়তা, তাঁর সম্মানে রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষনার জন্য।
শোকসন্তপ্ত পরিবারকে এই শোকবহনের শক্তি প্রদানের প্রত্যাশার সাথে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এর অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) বাদ জোহর জাতীয় সংসদ প্লাজায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাযা অনুষ্ঠিত হবে তাঁর জানাজায় জনসমাগমের বিশালতা বিবেচনায় সমগ্র মানিক মিয়া এভিনিউ, মিরপুর রোড, ফার্মগেট এলাকাতেও প্রয়োজনীয় প্রস্তুতি থাকবে।
সরকারের পক্ষ থেকে সকল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করা হবে। জানাজা শেষে সংসদ এলাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে তাঁর দাফন সম্পন্ন হবে।
এই সকল ধর্মীয় আনুষ্ঠানিকতায় সংযম, শৃঙ্খলা আর ভাব গাম্ভীর্য বজায় রাখতে সর্বস্তরের জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।
বিদেশি মিশন, দূতাবাস ও অফিস সমূহের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের সুবিধার্থে গুলশানের চেয়ারপার্সন কার্যালয় ও পল্টনস্থ দলীয় প্রধান কার্যালয়ে আজ থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত শোকবই খোলা থাকবে।
এরপরে অন্য কোন কর্মসূচী পালনের সিদ্ধান্ত হলে যথাসময়ে সেটা আপনাদের অবহিত করা হবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত