Print

Broadcasting News Corporation

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে আতশবাজি ফানুস ও পটকা ব্যবহার নিষিদ্ধ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২৫ , ৬:১৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বায়ুদূষণ, শব্দদূষণ ও অগ্নিকাণ্ডের ঘটনা রোধকল্পে ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে আতশবাজি, ফানুস উড়ানো এবং পটকা ফোটানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সম্প্রীতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনের সাথে পর্যালোচনামূলক এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরসহ সারাদেশে ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে আতশবাজি, ফানুস উড়ানো ও পটকা ফোটানো যাবে না। এসব কর্মকাণ্ড বায়ু ও শব্দদূষণ ঘটায়, অগ্নিকাণ্ডের সৃষ্টি করে এবং পাখির মৃত্যু ঘটায়।

Post Views: 186

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত