ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ ১জনকে আটক করেছে সেনাবাহিনীর দারুসসালাম সেনা ক্যাম্পের একটি অভিযান দল। আটক ব্যক্তির নাম মোঃ মাহফুজ শিকদার (৩৫)।
সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) ভোর রাতে পশ্চিম কাফরুল, শের-ই-বাংলা নগর থানা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর দারুসসালাম সেনা ক্যাম্পের একটি অভিযান দল।
এসময় মোঃ মাহফুজ শিকদার (৩৫) কে আটক এবং তার হেফাজত থেকে ০১ টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ০১ টি ১২ গেজ একনলা শটগান, ২৭ রাউন্ড ৭.৬৫ মিঃ মিঃ পিস্তল এ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান এ্যামোনিশন, ০২ টি পিস্তল ম্যাগাজিন, ০৪ টি দেশীয় অস্ত্র এবং ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত