Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ১০টি ভারতীয় গরু-মহিষ জব্দ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১, ২০২৬ , ৬:৪১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক পাঁচটি অভিযানে ১০টি ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫৩ বিজিবির অধীনস্থ বিভিন্ন বিওপি এলাকায় এসব গরু ও মহিষ জব্দ করা হয়। জহুরপুরটেক বিওপি থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ২টি গরু উদ্ধার করা হয়। এছাড়া ওয়াহেদপুর বিওপি থেকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ২টি, জহুরপুর বিওপি থেকে সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে আরও ২টি গরু জব্দ করা হয়।
অপরদিকে, শিংনগর বিওপি থেকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ২টি গরু এবং মনাকষা বিওপি থেকে একই ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ২টি মহিষ জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত পশুগুলো পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post Views: 242

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত