Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে ডিউটিরত অবস্থায় এসআইয়ের মৃত্যু

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১, ২০২৬ , ৯:২৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) আব্দুল আলিম নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মৃত পুলিশ কর্মকর্তা আব্দুল আলিম পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বন্দের আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
জানা যায়, বিকেলে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাক করলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। এসময় অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রামেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন জানিয়েছেন, এক পুলিশ সদস্য হার্ট অ্যাটাকের পর প্রথমবার হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা গুরুতর থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিছুসময় পরে তাকে পুনরায় হাসপাতালে আনা হলে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ লাইনসে কর্মরত ছিলেন তিনি। এসময় হঠাৎ অসুস্থতা অনুভব করেন। পরে হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Post Views: 240

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত