Print

Broadcasting News Corporation

জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিভক্ত জাতি দিয়ে কখনোই একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকর-ভাবে পরিচালনা করা সম্ভব নয়। জাতির বিভক্তি রোধে সকলকে একযোগে কাজ করতে হবে।

শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক (অ্যানুয়াল) গেট টু-গেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, কোনো বিভক্ত জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

ডা. শফিকুর রহমান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সকলে মিলিতভাবে ন্যায় ও ইনসাফ-ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post Views: 228

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত