Print

Broadcasting News Corporation

গণ মানুষের একমাত্র প্রত্যাশা হলো নিরপেক্ষ নির্বাচন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২, ২০২৬ , ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে গণ-মানুষের একমাত্র প্রত্যাশা হলো একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন।

শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেলে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এর আগে ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি এই আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন

 

Post Views: 250

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত