Print

Broadcasting News Corporation

সীমান্তের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২, ২০২৬ , ১০:৩৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর উদ্যোগে ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের জামগ্রামের মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া ৬০০ জন প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Post Views: 308

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত