Print

Broadcasting News Corporation

চাঁপইনবাবগঞ্জে তিনজনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩, ২০২৬ , ৩:৪০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ। তিনটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দুপুরে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন মাসুদ।
তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে হলফনামায় ভুল তথ্য দেয়ার কারণে। এ আসনে বাকী ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির
প্রার্থী খুরশিদ আলম বাচ্চু মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের মূলকপি ও দ্বৈত নাগরিকত্বের ঘোষণাপত্র জমা না দেয়ার কারণে। এ আসনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ঋণখেলাপের দায়ে ফজলুল ইসলাম খাঁনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মনোনয়পত্র বাতিল হওয়া প্রার্থীদের আপীল করার সুযোগ আছে। তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ানির মধ্যে আপীল করতে পারবেন।

 

Post Views: 270

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত