Print

Broadcasting News Corporation

খালেদা জিয়ার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩, ২০২৬ , ৭:০৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে। জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। মহিলা দল এগিয়ে যাবে।

শনিবার (০৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) মহিলা দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও আদর্শকে অনুপ্রেরণা হিসেবে গণ্য করেন।

জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ থাকা এবং খালেদা জিয়ার নির্দেশিত পথে গণতান্ত্রিক আন্দোলন বেগবান করার বিষয়ে তিনি গুরুত্ব দেন।

বিশেষ করে মহিলা দলসহ দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Post Views: 287

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত