সিলেট, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (০৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে গিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং এরপর হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতে যান।
মাজার জিয়ারতের সময় তার সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার পর এটিই সিলেটে মির্জা ফখরুলের প্রথম সফর।
জিয়ারত শেষে সন্ধ্যা ৬টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত