আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনও জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার হয়নি।
জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার গঠন করে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
রবিবার (০৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাজধানীর গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গঠিত ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক আজ বিকেলে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, ১ জানুয়ারি ২০২৬ তারিখে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত