আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. শাহীন (৪০)। তিনি জেলার নাচোল উপজেলার গোলাবাড়ী স্টেশন এলাকার মৃত কুসুমুদ্দিনের ছেলে।
র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (০৪ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ) রাত ৯:৩০ মিনিটের দিকে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নুন্দোলা ভটভটি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জনৈক টুটুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে শাহীনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত