Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৯ জন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৫, ২০২৬ , ২:০০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৫, ২০২৬, ২:০০ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

সিভিল সার্জন অফিসের প্রতিদিনের ডায়রিয়া বিষয়ক প্রতিবেদনে সোমবার (০৫ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ) এই তথ্য জানানো হয়েছে। এদিকে জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পূর্বে রোগী ভর্তি ছিলেন ৬১ জন, নতুন করে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং ছাড়পত্র দেয়া হয়েছে ৬১ জনকে। ফলে বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন রোগী।

Post Views: 602

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত