আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটকের পর মৃত রবিউল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার (০৫ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ) রাত সোয়া ৯ টার দিকে পতাকা বৈঠক শেষে তার মরদেহ ফেরত দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।
বিজিবির অধিনায়ক বলেন, রাতে জোহরপুরটেক সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর রবিউলের মরদেহ ফেরত দেয়া হয়। এ সময় মৃত রবিউলের বাবা, দুই দেশের পুলিশ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, মৃত রবিউল ইসলাম মৃগী রোগি ছিলেন। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হয়। এরপর হঠাৎ খিচুনি দিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। দুই দফা পতাকা বৈঠকের এমন দাবি করে বিএসএফ।
এর আগে শনিবার (০৩ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ) রাতে তীব্র শীত উপেক্ষা করে সীমান্ত অতিক্রম করে ভারতে যায় রবিউল। রবিবার (০৪ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ) ভোরে বিএসএফের হাতে আটক হন তিনি। এরপর বিএসএফের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ হলে তাকে নেয়া হয় ভারতের একটি হাসপাতালে সেখানেই মারা যান রবিউল ইসলাম। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ ফেরত দেয় বিএসএফ।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত