ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মঙ্গলবার (০৬ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ), গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। সোমবার (০৫ জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ) ছিল পোস্টাল ভোটের নিবন্ধনের শেষ দিন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। ভোটার নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া (৮৪ হাজার ২৯২ জন) এবং তৃতীয় অবস্থানে রয়েছে কাতার (৭৬ হাজার ১৩৯ জন)।
বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।
নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত