Print

Broadcasting News Corporation

সীমান্তে ৩০০ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৬ , ৬:০১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৬, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩০০ জন অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন। এ সময় তিনি বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশায় সীমান্তবর্তী খেটে খাওয়া শীতার্ত জনসাধারণের দুভোর্গ লাঘবে বিজিবির পক্ষ থেকে কম্বল দেয়া হয়েছে। আগামীতে এই কার্যক্রম অব্যহত থাকবে। এদিকে কম্বল পেয়ে খুশি শীতার্ত অসহায়-দুস্থ মানুষেরা। এতে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ও সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ অন্যরা।

Post Views: 194

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত