Print

Broadcasting News Corporation

১ম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬ সমাপ্ত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৬ , ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৬, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) পাঁচ দিনব্যাপী ১ম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং একইসাথে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এই প্রতিযোগিতায় মিশর, বাহরাইন, কুয়েত, জাপান, হংকং, মালয়েশিয়া, বেলজিয়াম, পাকিস্তান ও বাংলাদেশসহ ৯টি দেশের ২৪ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করেন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের সহ-সভাপতি, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, ফেডারেশনের সদস্যবৃন্দ, দেশি-বিদেশী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ কোচ ও খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Post Views: 685

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত