ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার মান্যবর হাইকমিশনার Susan Ryle মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সেনাসদরে সেনাপ্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় মান্যবর হাইকমিশনার সামরিক বাহিনীর সক্ষমতা উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এ সময় সেনাবাহিনী প্রধান ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং সামরিক কূটনীতির পরিসর আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত