Print

Broadcasting News Corporation

রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৬ , ৯:৩৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৬, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে চলমান প্রচণ্ড শীতে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট। মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে শহরের নবাবগঞ্জ ক্লাব প্রাঙ্গণে ৬০০ জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি মো. খাইরুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন

মো. আব্দুর রাজ্জাক, মো. মানিক রায়হান, মো. তোহরুল ইসলাম সোহেল, মোসা. রোজিয়া সুলতানা, সফিউর রহমান, মেহেদি হাসান ও আইরিন পারভীন।
অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ শীতার্ত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজ করছে

Post Views: 232

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত