Print

Broadcasting News Corporation

স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৬ , ৯:৫৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৬, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি। তিনি বলেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় স্যাটেলাইটের ব্যবহার বৃদ্ধি করতে পারলে এর প্রকৃত সুফল পাওয়া যাবে, যার ফলে জবাবদিহি নিশ্চিত হবে, দুনীতি হ্রাস পাবে এবং অপরাধ কমবে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত ‘Business Strategic Dialogue’ এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, পানি ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য। তিনি বিএসসিএল এর সক্ষমতা বৃদ্ধি ও মন্ত্রণালয়সমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; আবু তাহের মুহাম্মদ জাবের, সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়; ড. মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ ইমাদুর রহমান।

 

Post Views: 326

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত