আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে স্থানীয়দের হাতে আটক হওয়া দুই ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (০৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেলে উপজেলার বেগপুর গ্রাম সংলগ্ন পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর তানিম হাসান খান।
বিজিবি সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ২১৯ এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ণভবা নদীতে মাছ ধরছিলেন বেগপুর গ্রামের আব্দুল মমিন ও মো. সুমন খান। এ সময় ভারতের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের শ্রী বাচ্ছু মহলদার ও শ্রী রাজু মহলদার মাছ ধরতে আসেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে ধরে বেগপুর গ্রামে নিয়ে আসেন। বিষয়টি ভারতের ১২/টিলাশন বিএসএফ ক্যাম্পের পক্ষ থেকে চাড়ালডাঙ্গা বিওপি কমান্ডারকে জানানো হলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই ভারতীয় নাগরিককে নিজেদের হেফাজতে নেয়।
পরে বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটক দুই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিএসএফ প্রতিনিধিদের কাছে হস্তান্তর কর হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত