Print

Broadcasting News Corporation

মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে শোকবার্তা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৬ , ১০:৩১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৭, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের অষ্টাদশ ব্যাচের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং মহাসচিব মো. মামুন অর রশিদ। বুধবার (০৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) এসোসিয়েশনের এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় উল্লেখ করা হয়, মুন্সী জালাল উদ্দিন একজন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যক্তিত্বসম্পন্ন কর্মকর্তা হিসেবে তিনি সিভিল সার্ভিসে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যু
তথ্য সার্ভিসের জন্য অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, বুধবার (০৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী জালাল উদ্দিন মারা যান।

Post Views: 153

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত