ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এ সারাদেশে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ৪৪৮ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। এছাড়া তল্লাসি চালিয়ে ২৩৫ টি অবৈধ মোটরসাইকেল এবং ১৫ টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৭৪৩১ টি মোটরসাইকেল এবং ৩০২৮৯ টি গাড়ি তল্লাশি চালানো হয়।
এসময় ২৩৫ টি অবৈধ মোটরসাইকেল এবং ১৫ টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন অপরাধ এর দায়ে ৪৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এই বিশেষ অভিযানটি সাধারণত কিশোর গ্যাং, মাদক কারবারি এবং তালিকাভুক্ত অপরাধীদের দমনে পরিচালিত হচ্ছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত