আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সকালে ভোলাহাট-কানসাট আঞ্চলিক সড়কের মান্নু মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, সকালে মিলন আলী মোটরসাইকেল যোগে ভোলাহাট যাচ্ছিলেন। এ সময় মান্নু মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিলন আলী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত