Print

Broadcasting News Corporation

নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৬ , ৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৯, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

কুমিল্লা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি।
তিনি শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) কুমিল্লার সার্কিট হাউজ মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নাগরিক সেবা আরো সহজ, সমন্বিত ও জনবান্ধব করার লক্ষ্যে মাঠপর্যায়ের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির নিমিত্ত এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, নাগরিক সেবা বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সংস্কারমূলক উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো সরকারি সেবায় নাগরিকদের প্রবেশাধিকার সহজ করা, দীর্ঘ দিনের ভোগান্তি কমানো এবং এক
ছাদের নিচে সমন্বিত সেবা নিশ্চিত করা। তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সেবাগুলোকে বিচ্ছিন্নভাবে নয়, বরং একটি সমন্বিত কাঠামোর আওতায় এক জায়গা থেকেই সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যা সেবার মান ও দক্ষতা উভয়ই বৃদ্ধি
করবে। তিনি বলেন, নাগরিক সেবা কেন্দ্রগুলো স্থানীয় পর্যায়ে সরকারের সেবাদানের বিশ্বাসযোগ্য প্রতিফলন হবে। সেবাগ্রহীতার আস্থা, সন্তুষ্টি ও অভিজ্ঞতাই হবে এই উদ্যোগের সফলতার প্রধান মানদণ্ড। টেকসই, নিরাপদ ও নাগরিকবান্ধব সেবা
ব্যবস্থার মাধ্যমেই এই সংস্কার কার্যক্রমের প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ সহকারী আরো বলেন, এই উদ্যোগের বাস্তবায়নে মাঠপর্যায়ের উদ্যোক্তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করবে। স্থানীয় পর্যায়ে তারাই নাগরিক সেবা কেন্দ্রের মুখ্য চালিকাশক্তি এবং সরকারের প্রতিনিধিত্বকারী
হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে আগত উদ্যোক্তারা দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে তারা নাগরিক সেবা বাংলাদেশের উদ্যোগ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে এবং নিজ নিজ এলাকায় নাগরিক সেবা কেন্দ্র বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে। উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং কুমিল্লা জেলা প্রশাসন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের নির্বাচিত ১০০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোঃ নবীর উদ্দীন এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর হেড অব
প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার মোঃ সালমান ফার্সি।

Post Views: 171

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত