Print

Broadcasting News Corporation

আজমতপুর সীমান্তে বিজিবির অভিযানে গান ও গুলি জব্দ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৬ , ৮:০৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৯, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি বিদেশি ওয়ান শুটার গান এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) রাত ৯টা ৪০ মিনিটের দিকে শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিং এ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ পাচার করতে পাওে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল। নিজস্ব
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে প্রায় ৪০০ গজ ভেতরে উনিশবিঘা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা
বিঘ্নিত করার উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত সরঞ্জাম সাধারণ ডায়েরি (জিডি) মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মহানন্দা ব্যাটালিয়ন গত ৬ মাসে ৬টি বিদেশি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ ছাড়া গত ৩ বছরে এই ব্যাটালিয়ন ১৫ জন আসামিসহ মোট ৩৩টি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন জব্দ করতে সক্ষম হয়েছে।

Post Views: 253

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত