আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার। শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এসব সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।
এদিন বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা (SAARC) শক্তিশালীকরণ নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়েও কথা হয়। এছাড়া পাকিস্তানের হাইকমিশনার সম্প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন
একইদিন সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বৈঠকে ড. রুডিগার লোটজ ২০২৬ সালের আগামী সাধারণ নির্বাচনকে ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন’ হিসেবে অভিহিত করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে দেশে ১০ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা পূরণে জার্মানির কারিগরি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা চাওয়া হয়।

সন্ধ্যা ৭টার দিকে হাইকমিশনার সুজান রিল (Susan Ryle) গুলশান কার্যালয়ে পৌঁছান এবং তারেক রহমানের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত