Print

Broadcasting News Corporation

৫২টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২৬ , ৭:১০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১০, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ৫২ টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ৫১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুরের সংখ্যা ১টি। ব্রাক্ষ্মণবাড়িয়া-১ আসনে

স্বতন্ত্র প্রার্থী এস কে একরামুজ্জামান এর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় ওই প্রার্থীর (এস কে একরামুজ্জামান) মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে ১৫টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনে সোমবার (০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) আপিল গ্রহণ শুরু হয়ে শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) শেষ হয়। আপিল গ্রহণের শেষ দিনে (শুক্রবার) ১৭৬টি আপিল জমা হয়।

নির্বাচন কমিশন সচিবালয় এর পরিচালক (জনসংযোগ) মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Post Views: 191

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত