আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাঁর দেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি ২০২৬) এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। তুরস্ক একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে।
রাষ্ট্রদূত রামিস সেন সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রদূত তাঁকে অভিনন্দন জানান। জবাবে তারেক রহমান তুরস্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত