আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকের বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের বন্ধুত্বের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়। তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপি’র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর ভারতের হাইকমিশনারের সাথে এটিই প্রথম বৈঠক।

সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন (১২ ফেব্রুয়ারি ২০২৬) নিয়েও মতবিনিময় হয়েছে।
বৈঠকে বিএনপি’র পক্ষে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত