ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার (১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শনে যান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। বিএফডিসি-র ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিএফডিসির বিভিন্ন কার্যক্রম ও বিভাগভিত্তিক সুযোগ-সুবিধা-ডিজিটাল সার্ভিস, শ্যুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও, এডিটিং ল্যাব উপদেষ্টাকে ঘুরিয়ে দেখান। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট এবং সাম্প্রতিক সময়ে গৃহীত বেশকিছু ইতিবাচক পদক্ষেপের কথা তাঁকে অবহিত করেন।
উপদেষ্টা পরিদর্শন শেষে বিএফডিসির পরিকল্পনাসমূহ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে নির্দেশনা দেন। তিনি চলমান অবকাঠামো নির্মাণ ও পরিকল্পনাধীন কবিরপুর ফিল্ম সিটি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপদেষ্টা Online Schedule Management System of BFDC উদ্বোধন করেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত