ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রবিবার (১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকৃত বিদ্যালয়গুলো হলো- গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়ের ভবন, শ্রেণিকক্ষ, অবকাঠামোসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে তাদের পড়াশোনার অগ্রগতি ও সমস্যার বিষয়ে কথা বলেন। শিক্ষার্থীরা সবাই নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়েছে বলে উপদেষ্টাকে নিশ্চিত করে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, স্থানীয় প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত