ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার (১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ), আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক কল্যাণমূলক কার্যক্রমের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। প্রতি অর্থবছরের ন্যায় ২০২৪–২০২৫ অর্থবছরের ২টি ধাপের ১ম ধাপে গৃহহীন ও অস্বচ্ছল ভিডিপি সদস্যদের জন্য বিভিন্ন জেলার বরাদ্দকৃত ২২টি নবনির্মিত গৃহের শুভ উদ্বোধন করা হয়। বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন জেলার বরাদ্দকৃত ২২টি নবনির্মিত গৃহের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সকল রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট এবং নবনির্মিত ২২টি গৃহপ্রাপ্ত ভিডিপি সদস্যগণ অনলাইন মাধ্যম “জুম অ্যাপে” যুক্ত ছিলেন।
বাহিনীপ্রধান দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর সার্বিক উন্নয়ন এবং সদস্যদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করছেন, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অস্বচ্ছল ও গৃহহীন ভিডিপি সদস্যদের জন্য গৃহ নির্মাণ ও বিতরণ কার্যক্রম।
এই কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে এবং আরও ২০টি অস্বচ্ছল ও গৃহহীন ভিডিপি সদস্যদের মাঝে নতুন গৃহ বিতরণ করা হবে। এই উদ্যোগ শুধু একটি ঘর প্রদান নয়, বরং আত্মমর্যাদা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যতের পথে ভিডিপি সদস্যদের এগিয়ে নেওয়ার এক মানবিক পদক্ষেপ। নতুন ঘর পেয়ে ভিডিপি সদস্যগণ বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাহিনী ও দেশের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত