Print

Broadcasting News Corporation

লোকচক্ষুর অন্তরালে ৫৯ বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৬ , ৫:০১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র শীত ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা নেমে এসেছে ৮–৯ ডিগ্রি সেলসিয়াসে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দুঃস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষ। এমন পরিস্থিতিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই লোকচক্ষুর অন্তরালে এবং রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান ৫৯ বিজিবির অধিনায়ক। তিনি নিজ হাতে কম্বল বিতরণ করে একের পর এক অসহায় পরিবারের দুয়ারে পৌঁছে যান।
হঠাৎ এমন মানবিক সহায়তা পেয়ে সুবিধাভোগীরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন এবং বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এই নিঃস্বার্থ উদ্যোগ শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই জনহিতকর ও মানবদরদী কর্মকাণ্ড বেসামরিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এতে বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে আশার আলো জেগে উঠেছে।
সাধারণ জনগণের ধারণা, বিজিবির এই মহতী উদ্যোগ সমাজের বিত্তবান ও প্রভাবশালীদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

 

Post Views: 236

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত