আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হওয়া সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ্বন্দ্ব প্রাপ্ত সিরাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চান্দলাই জোড়বাগান মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাগডাঙ্গা খাঁকচাপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৫। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালিয়ে গেলেও ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ৮ আগস্ট র্যাবের এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার এসআই মো. জিন্নাতুল ইসলাম একই বছরের ২৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদ্বন্দ্ব দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চরবাগডাঙ্গা ইউনিয়নের গাইপাড়া এলাকার শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার এবং ইসলামপুর ইউনিয়নের নারায়নপুর এলাকার সাদেকুল ইসলামকে খালাস দেওয়া হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত