Print

Broadcasting News Corporation

নির্বাচনে সবাই যেন সমান সুযোগ পায়

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২৬ , ৮:১২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৩, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে সবাই যেন সমান সুযোগ পায়। কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে আমরা কথা বলেতে এসেছি।

কিছু জায়গায় কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল হচ্ছে। রিভিউ সবার জন্য হওয়া উচিত। সংবিধান এর চাইতে বেশী কিছু যেন না করা হয়। যারা বিগত সরকার এর আমলে মামলা হয়রানির কারণে দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন।

তাদের সেখানে নাগরিকত্ব নিয়ে থাকতে হয়েছে। এখন পরিবর্তিত সময়ে তারা দেশে এসে যদি নির্বাচন করতে না পারেন, নির্বাচনের সুযোগ থেকে যদি বঞ্চিত করা হয় তাহলে এটা অন্যায় হবে।

এটা প্রতিযোগিতামূলক সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাকে বাধাগ্রস্থ করবে বলে আমরা মনে করি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ৪ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রতিনিধি দলে নজরুল ইসলাম খান ছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব মোহাম্মদ জাকারিয়া এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এসময় তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটে পৃথিবীর অনেক দেশে আমাদের ভাই বোনেরা ভোটার হয়েছেন। তাদের কাছে যে ব্যালট পাঠানো হয়েছে, সেখানে বিএনপি’র নাম ব্যালট এর মাঝে রাখা হয়েছে, যা ব্যালট ভাজ এর মধ্যে পরে।

আমরা অনুরোধ করেছি বিদেশে যে সকল ব্যালট পাঠানো হয়েছে তা যেন সংশোধন করা হয়।

আমরা দেখেছি বাহরাইন -এ কিছু ব্যালট একটি বিশেষ দল এর কাছে এবং যার ভিডিও আমরা দেখেছি। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কমিশনকে অনুরোধ করেছি।

লেভেল প্লেয়িং ফিল্ড এর কথা আমরা বলেছি, সবাই যেন সুযোগ পায়, কেউ যেন নির্বাচন থেকে সরে না দারায় সে বিষয়ে ব্যবস্থা নিতে আমরা কমিশনকে অনুরোধ করেছি।

দেশের বেশ কিছু দলের নেতৃবৃন্দ নির্বাচন এর প্রচারনা চালিয়ে যাচ্ছেন সে বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কমিশনকে অনুরোধ করেছেন।

Post Views: 388

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত