Print

Broadcasting News Corporation

নৌবাহিনী কর্তৃক সেন্টমার্টিনে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৬ , ১:২৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৫, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

সেন্টমার্টিন, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ নৌবাহিনীর মানবিক দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কমান্ডার বিএন ফ্লিট এর ব্যবস্থাপনায় বানৌজা খালিদ বিন ওয়ালিদ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ), সেন্টমার্টিন দ্বীপের “সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ” মাঠ প্রাঙ্গণে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এই ক্যাম্পেইনে নৌবাহিনীর দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে শিশু, নারী ও পুরুষ সহ সর্বমোট ১০৪ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কৃতজ্ঞতা প্রকাশ এ উদ্যোগের মানবিক তাৎপর্যকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।
বাংলাদেশ নৌবাহিনী—দেশের নিরাপত্তার পাশাপাশি মানুষের পাশে, সবসময়।

Post Views: 236

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত