ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ১০৪ টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে মনোনয়ন পত্র বাতিলের ৬০ টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
আপিল শুনানিতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ২৯টি আবেদন না-মঞ্জুর হয় এবং অপেক্ষমান রয়েছে ১০টি আবেদন। কমিশন মনোনয়নপত্র গ্রহনের বিরুদ্ধে ৫টি আপিল না-মঞ্জুর করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।
নির্বাচন কমিশন সচিবালয় এর পরিচালক (জনসংযোগ) মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত