Print

Broadcasting News Corporation

গণভোটের পক্ষে অবস্থান নিয়ে হ্যাঁ ভোট দিতে হবে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৬ , ৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ

Mehedi Hassan Niaz


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বান্দরবান, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আবারও গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাইলে আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিয়ে হ্যাঁ ভোট দিতে হবে। জুলাই গণ- অভ্যুত্থানে শহিদেরা আমাদের যে স্বপ্ন দেখিয়ে গেছেন তা বাস্তবায়নে কাজ করতে হবে। তিনি বলেন, আধিপত্যবাদ ও অন্যায়-অবিচারের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না।
উপদেষ্টা শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) বান্দরবান জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ ভোট জয়ী হলে সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই দিনে বান্দরবানের বালাঘাটা চড়ুই পাড়া পাহাড়ি পল্লীতে উঠান বৈঠকে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আসন্ন সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানসহ গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিষয়টি উপস্থিতদের মাঝে তুলে
ধরেন।
এছাড়া, বান্দরবান পৌর শহরে কালাকাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন নামে প্রায় ৩৫০ কোটি টাকার জনস্বাস্থ্য ভাগের কাজ পরিদর্শন করেন তিনি।

 

Post Views: 182

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত